দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হাম উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাম ও উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন ৬৭ শিশুর মৃত্যু হয়েছে।
এদিকে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও ১৩ শিশু ভর্তি হয়েছে। একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে ১২ শিশু।
শনিবার (১ আগস্ট) সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মো. মাইনউদ্দিন খান এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মারা যাওয়া মেয়ে শিশুটির বয়স ১০ মাস। বাড়ি নেত্রকোনার কেন্দুয়ায়। শিশুটির হামের পাশাপাশি সংক্রমণজনিত রক্তচাপ ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে ছিলো।
এদিকে বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হাম উপসর্গ হয়ে চিকিৎসাধীন আছে ৮৭ শিশু। গত ১৭ মার্চ থেকে এ পর্যন্ত হাসপাতালে হাম উপসর্গ নিয়ে ৩ হাজার ১ শত ৩৬ শিশু চিকিৎসা নিয়েছে। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ২ হাজার ৯ শত ৮২ শিশু।
চিকিৎসকরা জানিয়েছেন, হাম অত্যন্ত ছোঁয়াচে হওয়ায় নিয়ন্ত্রণে আসছে না। আর হাসপাতালে চিকিৎসাধীন অধিকাংশ শিশুর টিকা নেওয়া হয়নি বা টিকা নেওয়ার বয়স হয়নি। তাছাড়া যেসকল শিশুরা অপুষ্টিতে ভুগছে তাদের হামের ঝুঁকি সবচেয়ে বেশি দেখা গেছে।
/অ